Monday, June 8, 2026

গুড়িয়া-ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত ২

Date:

Share post:

গুড়িয়া-ধর্ষণকাণ্ডের ৭ বছর পরে ২ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল দিল্লির কারকারডোমা আদালত। ২০১৩ সালে ৫ বছরের ‘গুড়িয়া’কে অপহরণ করে নৃশংস নির্যাতন চালায় দুই প্রতিবেশী মনোজ শাহ ও প্রদীপ। গণধর্ষণের পাশাপাশি, তার শরীরে বোতল, মোমবাতি ঢোকানো হয় বলেও অভিযোগ। অত্যাচার করে, ঘরে তালা বন্ধ করে পালায় দুই অভিযুক্ত। ৪০ ঘণ্টা পরে গুড়িয়াকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করা হয়। ৬টি অস্ত্রোপচার করতে হয়েছিল। এইমসে দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয় সে।
সেই ঘটনায় শনিবার, অভিযুক্ত মনোজ শাহ ও প্রদীপকে দোষী সাব্যস্ত করেন দিল্লির আদালতের বিচারক। রায়ে তিনি বলেন, এদেশে শিশুকন্যাদের দেবীজ্ঞানে পুজো করা হয়। ৫ বছরের শিশুকন্যার উপর যে বর্বরোচিত নির্যাতন চালানো হয়, তার কোনও ক্ষমা নেই। ঘটনার বীভৎসতা সব সীমা লঙ্ঘন করেছে। ৩০ জানুয়ারি দুই দোষীর সাজা ঘোষণা। ঠিক তার ১দিন পরেই নির্ভয়াকাণ্ডের ৪ দোষীর ফাঁসি কার্যকর হওয়ার কথা। গুড়িয়াকাণ্ডেও অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবি উঠেছে।

আরও পড়ুন-BREAKING: পুরসভায় ভোট লুট রুখতে পুলিশ নয়, বিজেপিকে পাশে চাইছে সিপিএম!

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...