Monday, March 23, 2026

কলকাতা হাইকোর্টে চালু হচ্ছে ‘জাস্টিস ক্লক’, বুধবার উদ্বোধন

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের কোনও তথ্যই এই বোর্ডে পাওয়া যাবে না, তবুও দেশের অন্য কয়েকটি রাজ্যের মতো কলকাতা হাইকোর্টেও চালু হতে চলেছে বিচারঘড়ি বা জাস্টিস ক্লক।

আগামী ২২ জানুয়ারি হাইকোর্টের ই-গেটে এই “বিচারঘড়ি” বা পরিসংখ্যান বোর্ডের উদ্বোধন করবেন প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণন। রাজ্যের মানুষকে মামলার সর্বশেষ পরিস্থিতি জানাতে কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী এই ইলেকট্রনিক্স বোর্ড লাগানোর হচ্ছে বলে জানানো হচ্ছে৷। এই বোর্ডে প্রতিদিন রাজ্যের সব আদালতে কত মামলা জমে রয়েছে, কত মামলা নিষ্পত্তি হল, তার সর্বশেষ হিসেব জানা যাবে।

তবে আপাতত কলকাতা হাইকোর্টের কোনও মামলার কোনও তথ্যই এই বোর্ডে পাওয়া যাবে না।হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় বলেছেন, “ওই তথ্য আপলোড করার আগে কেস ইনফর্মেশন সিস্টেম বা CIS নামে তথ্যভাণ্ডার গড়ে তুলতে হয়। রাজ্যের সব আদালতের সেই ভাণ্ডার থাকলেও হাইকোর্টে সে কাজ এখনও শেষ হয়নি। জেলার আদালতগুলির তথ্য আপাতত ওই বোর্ডে পাওয়া যাবে।” সে ক্ষেত্রে কোনও জেলার মামলাকারীকে তাঁর মামলার অবস্থান জানতে কলকাতায় আসতে হবে কি না, বা ভবিষ্যতে এমন বোর্ড জেলার আদালতগুলিতে বসানো হবে কি না, সে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এদিকে এ ধরনের বোর্ডের প্রয়োজনীয়তা নিয়ে আইনজীবীদের মধ্যেও মতান্তর রয়েছে।

Related articles

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...