Saturday, April 4, 2026

CAA ইস্যুতে সোনিয়ার ডাকা বৈঠকে যায়নি মমতার প্রতিনিধি, উত্তরে চিদম্বরম কী বললেন?

Date:

Share post:

CAA নিয়ে অবিজেপি দলগুলোকে নিয়ে দিল্লিতে সোনিয়া গান্ধীর ডাকা বৈঠকে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি। এব্যাপারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা চিদম্বরমের বক্তব্য, “আমার কাজ নিমন্ত্রণ করা। কিন্তু আমার বাড়িতে কে আসবে, কে আসবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বৈঠকে যোগ দেওয়া মানেই কিন্তু কোনও সিদ্ধান্ত নেওয়া নয়। একসঙ্গে নাকি আলাদা লড়ছি, সেটা বড় বিষয় নয়। কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে এনআরসি, এনপিআর নিয়ে একজোট হয়ে লড়াই করতে হবে।”

তবে চিদম্বরম আশাবাদী, পরের বৈঠকে সব বিরোধী দলগুলি আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেও আমন্ত্রণ জানানো হবে। তাঁর কথায়, “আমি চাই সব বিরোধী দল এর গুরুত্ব বুঝে একজোট হোক।” একইসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানান, অসম অ্যাকর্ড মেনে হওয়া অসমের সমস্যা। সারা দেশের সিএএ আন্দোলনের থেকে এটা পৃথক বলেও মন্তব্য করেছেন তিনি।

দেশজোড়া ছাত্র আন্দোলন নিয়ে চিদম্বরম বলেছেন, ” দেশের ছাত্রছাত্রীরা সাংবিধানিক একতার জন্য লড়ছে। এই বিক্ষোভ ভাষা, অঞ্চল, রাজ্যের ঊর্ধ্বে চলে গিয়েছে।” এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, এনপিআর–এর মোড়কে কেন্দ্র এনআরসি বাস্তবায়ন করতে চাইছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, CAA নিয়ে বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে। এই ইস্যুতে মোদিকে চ্যালেঞ্জ করে চিদম্বরম বলেন, প্রধানমন্ত্রী প্রয়োজনে পাঁচ জন সমালোচককে নিজেই খুঁজে নিয়ে তাঁদের সঙ্গে বিতর্ক–আলোচনা করুন, সেটা টেলিকাস্ট হোক।

আরও পড়ুন-NRC-CAA বিরোধী আন্দোলনকে জোরদার করতে প্রদেশ কংগ্রেসের কর্মশালায় শিক্ষকের ভূমিকায় চিদম্বরম

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...