Saturday, June 27, 2026

৬৩ জন ধনকুবেরের কাছে যে টাকা আছে তা দেশের বাজেটের চেয়েও বেশি: রিপোর্ট

Date:

Share post:

শুধু ভারতেই ৯৫৩ মিলিয়ন মানুষের কাছে থাকা মোট সম্পদের চারগুণ বেশি সম্পদ রয়েছে দেশের এক শতাংশ ধনী সম্প্রদায়ের হাতে। ৬৩ জন ভারতীয় ধনকুবের যে পরিমাণ সম্পত্তির মালিক, তা ভারতের সারা বছরের বাজেটের চেয়েও বেশি৷

সুইজারল্যান্ডে সোমবার থেকে পাঁচ দিন ধরে চলছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক অধিবেশন। অক্সফ্যাম-এর রিপোর্ট বলছে, গোটা বিশ্বে ২১৫৩ ধনকুবেরের সম্পত্তির পরিমাণ পৃথিবীর ৪৬০ কোটি জনতার চেয়ে বেশি৷ পৃথিবীর মোট জনসংখ্যা কমবেশি ৭০০ কোটি৷ এখন আর্থিক বৈষম্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম৷

অক্সফ্যাম-এর সিইও অমিতাভ বেহারের কথায়, “ইচ্ছাকৃতভাবেই এই অর্থনৈতিক বৈষম্য তৈরি করা হয়েছে। এই বৈষম্য দূর করতে আলাদা অর্থনৈতিক নীতি তৈরি করা দরকার। যার মাধ্যমে দেশ তথা বিশ্বের ধনী-দরিদ্রের মধ্যে ব্যবধান দূর করা যায়। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে খুব কম দেশের সরকারই এটা করতে প্রতিশ্রুতিবদ্ধ নয়, তাঁরা কোটিপতিদেরই পাশে রয়েছে।”

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...