Thursday, April 16, 2026

প্রার্থী না করে বার্তা শোভনকে, তৃণমূলে ফিরতে হলে মানতে হবে রত্নাকে

Date:

Share post:

পুরভোটে নিজের ওয়ার্ডে তৃণমূলের টিকিট পাচ্ছেন না কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ একইসঙ্গে শোভনকেও বার্তা দেওয়া হয়েছে, তিনি তৃণমূলে ফিরতে চাইলে রত্না চট্টোপাধ্যায়কে মেনে নিয়েই ফিরতে হবে৷

শোভন চট্টোপাধ্যায় পুরসভার 131 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ এই ওয়ার্ডটি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা-পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত৷ বুধবার নিজের কেন্দ্রের তৃণমূল কাউন্সিলর এবং ওয়ার্ডের নেতাদের নিয়ে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। ওই বৈঠকেই ইঙ্গিত দেওয়া হয়েছে, 131 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হবেন রত্না চট্টোপাধ্যায়৷ রত্না চট্টোপাধ্যায়কে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছিলো৷ তিনি বৈঠকে হাজির ছিলেন৷ এই বৈঠকেই পার্থ চট্টোপাধ্যায় কার্যত স্পষ্ট করে দিয়েছেন 131 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীবদল করছে৷ রাজনীতিতে শেষ কথা বলে কিছু না থাকলেও আপাতত এটা চূড়ান্ত, শোভন এবার নিজের জেতা ওয়ার্ডে তৃণমূলের টিকিট পাচ্ছেন না৷
পুরভোটের প্রস্তুতি শুরুর লক্ষ্যেই এদিন নিজের বিধানসভা কেন্দ্রের দলের
কাউন্সিলর এবং ওয়ার্ডের নেতাদের এই বৈঠকেই পার্থবাবু ইঙ্গিত দিয়ে দিয়েছেন, তাঁর কেন্দ্রে
যে ওয়ার্ডে যে কাউন্সিলর ছিলেন, এ বারও সেই সব আসন তাঁরাই পাবেন৷ তৃণমূল সূত্রের খবর, পার্থবাবু এ দিন বলেছেন,
কে কোথায় প্রার্থী হবে, সে সিদ্ধান্ত তিনি নিতে পারেন না৷ সিদ্ধান্ত দল নেবে৷ তবে তিনি বুঝিয়ে দিয়েছেন, বেহালা- পশ্চিমের বর্তমান কাউন্সিলরদের টিকিট না পাওয়ার কোনও সম্ভাবনাই নেই৷ তবে 3টি ওয়ার্ডে প্রার্থী বদল হবে বলে পার্থবাবু বৈঠকে জানিয়েছেন। 125 এবং 127 নম্বর ওয়ার্ড যথাক্রমে তফসিলি মহিলা এবং মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। ওই ওয়ার্ড দু’টির বর্তমান কাউন্সিলররা মহিলা নন। সুতরাং ওই দুই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলররা টিকিট পাচ্ছেন না৷ এবং টিকিট পাচ্ছেন না 131 নম্বর ওয়ার্ডেরও তৃণমূলের প্রতীকে 2015 সালে জেতা প্রার্থী৷ শোভন বিজেপিতে যোগ দেওয়ার পর দলের নির্দেশেই 131 নম্বর ওয়ার্ডের পুর পরিষেবার কাজ দেখছিলেন রত্না চট্টোপাধ্যায়ই৷ এই কারনেই এদিন তাঁকে বৈঠকে ডাকা হয়েছিলো৷ তৃণমূল সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় 131 নম্বর ওয়ার্ডে আজ থেকেই
রত্নাকে সঙ্গে নিয়ে কাজ শুরু করার জন্য ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতি খোকন গায়েনকে নির্দেশ দিয়েছেন৷

তৃণমূল শীর্ষস্তর এদিন বুঝিয়ে দিলো, শোভনকে দলে ফেরাতে রত্না চট্টোপাধ্যায়কে ঝেড়ে ফেলার কোনও প্রশ্নই নেই৷ এরপরও শোভন তৃণমূলে ফিরতে চাইলে তাঁকে রত্না চট্টোপাধ্যায়কে মেনে নিয়েই ফিরতে হবে৷

Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...