Tuesday, March 24, 2026

পুরভোট হবে ব্যালটেই

Date:

Share post:

এপ্রিলে রাজ্যের পুরভোট হচ্ছে ব্যালটেই। ভোট হবে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শেষ হলে। এপ্রিলের শুরুতে কলকাতা, হাওড়া পুরভোট। শেষের সপ্তাহে বাকি পুরসভার ভোট। রাজ্যের এই প্রস্তাব ইতিমধ্যে পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনে। সব মিলিয়ে দু’-তিন দফায় রাজ্যে পুরভোট হবে। ১০ফেব্রুয়ারি চূড়ান্ত ওয়ার্ড সংরক্ষণ তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর পুর ভোটের দামামা কার্যত বেজে যাবে।

ব্যালটে এর আগে পঞ্চায়েত ভোট হয়েছে। প্রয়োজনীয় ব্যালট বক্সও কমিশনের কাছে রয়েছে। ফলে কেনা বা জোগাড়ের সমস্যা নেই। তবে কাজ বাড়ল ব্যালট পেপারে নাম ছাপানোর কাজটি। তবে ভোটে ব্যতিক্রম একমাত্র বারাকপুর। বারাকপুরের আটটি পুরসভা নিয়ে পৃথক পুরনিগম তৈরি হবে। পুরভোটের পর সেই প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যে এ নিয়ে সরকারি স্তরে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। পুরনিগম হলে আর্থিক সাহায্যও বাড়বে। সেই প্রক্রিয়া শেষ হলে বারাকপুরের ভোট হবে কয়েক মাস বাদে।

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...