Tuesday, June 23, 2026

কোটি কোটি এলআইসি গ্রাহকের আমানত ‘ঝুঁকির মুখে’ !

Date:

Share post:

দেশের অন্যান্য ব্যাঙ্কের মতোই এলআইসির এনপিএ-ও মাথাচাড়া দিয়েছে। আর তাই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাটিকে ঘিরে তৈরি হয়েছে নতুন মাথাব্যথা। এর ফলে কোটি কোটি জীবন বিমা গ্রাহকের আমানত রীতিমতো ‘ঝুঁকির মুখে’ ।
আগে অনুৎপাদক সম্পদ এনপিএ-কে মোটামুটি ২ শতাংশের মধ্যে আটকে রাখার দক্ষতা দেখিয়ে তাক লাগিয়ে দিত এলআইসি। কিন্তু গত ক’বছরে তা ক্রমাগত বেড়েছে। ঠিক যে ভাবে বেড়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্কের মতো বেসরকারি ব্যাঙ্কের এনপিএ। এরই পাশাপাশি আইএল অ্যান্ড এফএস, ভিডিওকন, ভূষণ পাওয়ার-সহ এমন বহু সংস্থায় এলআইসির ঋণ আটকে রয়েছে, যেখান থেকে সিংহভাগ পুঁজিই ফেরত আসার সম্ভাবনা ক্ষীণ। অধিকাংশই বাতিলের খাতায় জায়গা পেয়েছে ।এলআইসির আর্থিক পরিসংখ্যান বলছে, ২০১৯-২০ অর্থবর্ষের প্রথমার্ধে সংস্থার অনুৎপাদক সম্পদের (এনপিএ) অঙ্ক দাঁড়িয়েছে ৩০ হাজার কোটি টাকা। মোট পুঁজির প্রায় ৬.১%। গত পাঁচ বছরে এনপিএ বেড়ে দ্বিগুণ হয়েছে।
এমন বহু সংস্থায় এলআইসির ঋণ আটকে রয়েছে, যেখান থেকে সিংহভাগ পুঁজিই ফেরত আসার সম্ভাবনা ক্ষীণ।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...