Monday, April 13, 2026

আর্টিস্টস ফোরামের নির্বাচনে রাজনীতির ছায়া, প্রার্থী হলেন জিৎ, পরান,সোহম

Date:

Share post:

ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের নির্বাচন ঘিরেও কি রাজনীতির রং ?
এবারের নির্বাচন নিয়ে এই প্রশ্নই সামনে চলে এসেছে৷

আর্টিস্টস ফোরামের অনেক সদস্যই এবার কার্যনির্বাহী সভাপতির পদে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জায়গায় ইন্দ্রাণী হালদারকে আনতে চেয়েছিলেন৷ কিন্তু ফোরামের তরফে যে প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে নাম নেই ইন্দ্রাণীর। কার্যনির্বাহী সভাপতি পদের জন্য ভরত কল, শঙ্কর চক্রবর্তী, অঞ্জনা বসু, পার্থসারথি দেব মনোনয়ন পেশ করছেন।

সবচেয়ে বড় চমক, ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিয়েছেন অভিনেতা জিৎ৷ একই পদের জন্য পরাণ বন্দ্যোপাধ্যায়, সুদেষ্ণা রায় এবং সোহম চক্রবর্তীর মনোনয়নও জমা পড়েছে। আর্টিস্ট ফোরামের সূত্রের খবর, ‘তারকা’ প্রার্থীর চাহিদা জিৎ মিটিয়ে দিচ্ছেন বলেই শেষ পর্যন্ত ইন্দ্রাণী হালদারের নাম বাদ গিয়েছে।

কার্যকরী সমিতির সদস্য পদের মনোনয়নে নাম নেই রূপাঞ্জনা মিত্ররও। যদিও প্রথমে তিনি বলেছিলেন মনোনয়ন জমা দেবেন। সিদ্ধান্ত বদল করলেন কেন? অভিনেত্রী জানালেন, “আমি দীর্ঘদিন কার্যকরী সমিতির সদস্য ছিলাম। অনেক ধরনের কাজের দায়িত্বও নিয়েছি। তবে এবার আর মনোনয়ন জমা দিইনি। মনে হল, সবসময় কোনও পদে থাকা জরুরি নয়। বাইরে থেকেও পুরো বিষয়টা দেখা জরুরি। খেয়াল করলাম মামণিদিও তো (ইন্দ্রাণী হালদার) মনোনয়ন জমা দেননি।”
ফোরামের সহকারী সচিবের পদে দেবদূত ঘোষের নামও রয়েছে৷

এবারের প্রার্থীতালিকা দেখেই অনেকে মনে করছেন, আর্টিস্টস ফোরাম সরাসরি কোনও রাজনৈতিক সংগঠন না হলেও, রাজনীতির রং লেগেই গিয়েছে।

আরও পড়ুন-রাজনৈতিক সুবিধাবাদের শিকার সুভাষচন্দ্র, কনাদ দাশগুপ্তর কলম

Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...