Sunday, April 12, 2026

মহাকাশে যন্ত্রমানবী ‘ব্যোম মিত্র’কে পাঠাবে ইসরো

Date:

Share post:

ভারত এবার যন্ত্রমানবী পাঠাতে চলেছে মহাকাশে। ২০২১-এ মহাকাশ অভিযানে ভারতের হয়ে মহাশূণ্যে পাড়ি দেবে ‘ব্যোম মিত্র’ নামে এই যন্ত্রমানবীও। দুটি সংস্কৃত শব্দের মেল বন্ধনে তৈরি হয়েছে নামটি। একটি ব্যোম যার অর্থ আকাশ আর দ্বিতীয়টি মিত্র যার অর্থ বন্ধু। দুটি শব্দ সন্ধিবদ্ধ হয়ে ‘ব্যোম মিত্র’ হয়েছে।
বুধবার বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্য আনা হয় এই ‘ব্যোম মিত্র’ নামে যন্ত্রমানবীকে। ভারতের প্রথম মানবহীন গগনযানে সওয়ার হবেন তিনি। নিজেই নিজের কার্যকারিতা জানিয়েছে যন্ত্রমানবী।মহাকাশ থেকে তথ্য পাঠাবে এই রোবোট। বেঙ্গালুরুতে তারই প্রথম ঝলক প্রকাশ করল ইসরো।
জানা গিয়েছে, গগনযান কে মহাকাশে পাঠানোর আগে অন্তত ২ বার মানববিহীন বিমান মহাকাশে পাঠাবে ইসরো। ২০২০ সালের ডিসেম্বরে প্রথমবার মহাকাশে যাবে হিউম্যান স্পেস প্লেন। এরপর দ্বিতীয় বিমান যাবে ২০২১ সালে।
সূত্রের খবর, ‘ব্যোম মিত্র’ মহাকাশযানে ছোটখাটো পরীক্ষা করবে এবং পৃথিবীতে ইসরোর কম্যান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখার কাজ করবে। এই যন্ত্রমানবীর পা নেই। চেয়ারে বসে সামনে বা পাশে ঝুঁকে যাবতীয় কাজ করবে সে। কৃত্রিম মেধার সাহায্যে চালিত এই মহিলা রোবট সঙ্গীদের চিনতে পারবে, সাহায্য করবে কথোপকথনে। মহাকাশে রোবট পাঠানো অবশ্য নতুন নয়। চন্দ্রযান-২ অভিযানে ভারতের বিক্রম-ও ছিল রোবট। ভারতের যন্ত্রমানবী ‘ব্যোম মিত্র’ সঙ্গী নভশ্চরদের সঙ্গেই ফিরবে পৃথিবীতে।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...