Monday, April 13, 2026

রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, নিরাপত্তার ঘেরাটোপে রেড রোড-সহ শহরের গুরুত্বপূর্ণ স্থান

Date:

Share post:

রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। গোটা দেশের পাশাপাশি রাজ্য ও কলকাতাতেও সাড়ম্বরে পালিত হবে এই বিশেষ দিনটি। সেই উপলক্ষে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রবিবার সকালেই রেড রোডে রাজ্য সরকার ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পালিত হবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ। সেই সময়ে সেখানে রীতি মেনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল-সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী, আমলা এবং বিশিষ্টজনের। কুচকাওয়াজ দেখতে হাজির থাকবেন বিভিন্ন বয়সের অনেক সাধারণ মানুষ। তাই নিরাপত্তায় যাতে কোনওরকম খামতি না হয়, তার জন্য সতর্ক কলকাতা পুলিশ। যদিও এবার প্রজাতন্ত্র দিবসে বিশেষভাবে গোয়েন্দাদের পক্ষ থেকে সতর্ক করা হয়নি।

এক নজরে কলকাতা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা–

  • রেড রোডে মোতায়েন ২ হাজার পুলিশ।
  • ২৩টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড।
  • ১১টি রেডিও ফ্লাইং স্কোয়াড।
  • ১০টি ওয়াচ টাওয়ার।
  • ১০টি বাঙ্কার।
  • নিরাপত্তার দায়িত্বে থাকছেন ২০ জন ডিসি এবং ৫০ জন এসি পদমর্যাদার অফিসার।
  • মেট্রো স্টেশন, গঙ্গার ঘাটে বিশেষ নজরদারি।
  • শিয়ালদহ, হাওড়া রেল স্টেশন, বড় বাজার, শপিং মল, হোটেলে নজরদারি।
  • সাদা পোশাকের পুলিশ নজরে রাখবে শহরের বিভিন্ন জায়গায়।
  • ৪৮ ঘন্টা আগেই শুরু হয়েছে রাস্তায় বিভিন্ন মোড়ে নাকা চেকিং।

আরও পড়ুন-জাতীয় ভোটার দিবসে মুখ্যমন্ত্রীর “আমরা সবাই নাগরিক” বার্তা

Related articles

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...