Tuesday, April 14, 2026

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এবারও দোল উৎসবের দিনই শান্তিনিকেতনে বসন্ত উৎসব

Date:

Share post:

আগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারও দোল উৎসবের দিনই বসন্ত উৎসব আয়োজন করা হচ্ছে  । আইনশৃঙ্খলার ধুয়ো তুলে এ বছর প্রথা ভেঙে দোল উৎসবের ২০ দিন আগে শান্তিনিকেতনে বসন্ত উৎসব আয়োজনের কথা ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। বলা হয়েছিল, ১০ মার্চ দোল হলেও বসন্ত উৎসব হবে ১৯ ফেব্রুয়ারি। শুধু তাই নয়, এ বারের বসন্ত উৎসব শুধুমাত্রা বিশ্বভারতীর পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ ।
এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর জটিলতা কেটেছে। বসন্ত উৎসবের সময় রাজ্য সরকার নিরাপত্তার কড়া নিরাপত্তার আশ্বাস দিয়েছে । এর পরেই আগের অবস্থান বদল করে বিশ্বভারতী। স্থির হয়েছে, ঐতিহ্য অনুসারে এবারও দোলের দিনই বসন্ত উৎসব হবে। নিরাপত্তা বিষয়ক একটি কমিটি গঠন করেছে বিশ্বভারতী। আগামী সপ্তাহেই শিক্ষামন্ত্রীর সঙ্গে এই কমিটি বৈঠকে বসবে।

Related articles

সংবেদনশীল এলাকায় আস্থা ফেরাতে ময়দানে জেলা প্রশাসন, কড়া নির্দেশিকা নবান্নের

রাজ্যে আসন্ন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আবহে শান্তি বজায় রাখতে এবং সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে বিশেষ তৎপরতা শুরু...

অভিষেকের রোড শো-এ আবেগে ভাসল কোচবিহার, মদনমোহন মন্দিরে পুজো

দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করে মঙ্গলবার প্রচার শুরু করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত একাধিক, আহত বহু

ছত্তিশগড়ের (Chhattisgarh) শক্তি জেলায় বয়লার ফেটে ভয়াবহ বিস্ফোরণ (power plant explosion)। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে কমপক্ষে ৯...

কোচবিহারে এবার ৯-এ ৯, শাহের মিথ্যাচার মনে করিয়ে চ্যালেঞ্জ অভিষেকের

কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে বিজেপির মিথ্যাচারের একাধিক উদাহরণ স্মরণ করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিশাল র‍্যালি শেষে তিনি বলেন, ২০১৯...