Monday, June 22, 2026

KMC vote 82: কমে যাওয়া মার্জিন বাড়ানোটাই চ্যালেঞ্জ ববির

Date:

Share post:

একবছর আগে মেয়র হওয়ার পর ওয়ার্ড উপনির্বাচনে ফিরহাদ হাকিমের জয়ের ব্যবধান দশ হাজার ছাড়িয়ে গেছিল।
আর ঠিক তার তিনচারমাস পর লোকসভা নির্বাচনে ওয়ার্ডের হিসেবে সেটা কমে নেমে গেছিল দুই হাজারের নিচে।
একে কাউন্সিলর হলেন মেয়র। তার উপর খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র। এবার তাই ববি হাকিমের মূল চ্যালেঞ্জ জয়ের মার্জিনটা আরও বাড়িয়ে নেওয়া।
এই ওয়ার্ডে যাবতীয় আগ্রহের কেন্দ্রে একটাই নাম, ওই ববি হাকিম। জনসংযোগ, জনপ্রিয়তা প্রবল। রাজনীতি ছাড়াও দুর্গাপুজো, কালীপুজো, হোলিসহ নানা উৎসবে সক্রিয় তিনি। আপদেবিপদে পাশে তিনি। চেতলা অগ্রণী ক্লাবকে প্রতিষ্ঠা করে দিয়েছেন পুজোমানচিত্রে।
মেয়র হওয়ার পর গোটা কলকাতা চষে ফেললেও নিজের ওয়ার্ড উপেক্ষিত নয়। তিনি এবং তাঁর টিম কাজ করছেন অবিরাম। নাগরিক পরিষেবা দারুণ। দুএকটি বিতর্কে ববির নাম বা ছবি জড়ালেও এলাকায় তার নেতিবাচক প্রভাব খুব কম। কংগ্রেস, বামফ্রন্ট এখানে দুর্বল। বিজেপি লোকসভায় কিছু ভোট পেলেও স্থানীয় ভোটে ববিকে টক্কর দেওয়ার মুখ নেই। ফলে ববির জয় নিশ্চিত। কৌতূহল শুধু মার্জিন বাড়ানো নিয়ে।

Related articles

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...