Sunday, June 28, 2026

হেলিকপ্টার দুর্ঘটনা কেড়ে নিল পৃথিবীখ্যাত বাস্কেটবলার ব্রায়ান্টকে

Date:

Share post:

অকালে চলে গেলেন বিশ্বখ্যাত বাস্কেটবলার কোবে ব্রায়ান্ট।হেলিকপ্টার দুর্ঘটনা কেড়ে নিল এই কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড়কে। বয়স হয়েছিল মাত্র ৪১। দুর্ঘটনায় কোবের ১৩ বছরের কন্যা গায়ানারও মৃত্যু হয়েছে। একইসঙ্গে মৃত্যু হয়েছে আরও ৬জনের।

জানা গিয়েছে প্রবল কুয়াশার কারণে রবিবার সকালে কালাবাসাসের উপর ভেঙে পড়ে তাঁদের হেলিকপ্টার। লস এঞ্জেলেসের কাউন্টি শেরিফ জানান, কপ্টারে ৯ জন ছিলেন – একজন পাইলট ও ৮ জন যাত্রী। দুর্গম এলাকায় হেলিকপ্টারটি ভেঙে পড়ায় উদ্ধারকাজে বেশ কয়েকদিন সময় লাগবে।
রবিবার সকাল ৯টা নাগাদ জন ওয়েন বিমানবন্দর থেকে ছাড়ে কপ্টারটি। ডজার স্টেডিয়াম পেরিয়ে হেলিকপ্টারটি বোয়েল হাইটস পেরোয়। সকাল ১০টার কিছু পরে কপ্টারটি ভেঙে পড়ে বলে খবর। তারপর তাতে আগুন ধরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল কর্মীরা। পাহাড় বেয়ে বহুকষ্টে ঘটনাস্থলে পৌঁছয় দমকলকর্মীরা। কিন্তু আগুনে ম্যাগনেশিয়াম থাকায়, তা নেভাতে সময় লাগে। ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়।

১৮ বছর বয়সেই কোবের নাম বাস্কটবল দুনিয়ায় ছড়িয়ে পড়ে।বছর দুই পরে লস এঞ্জেলেস লেকার্সের দলে নাম লেখান। ১৮ বছরেই অল-স্টার টিমে খেলেন। পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ টিমের অন্যতম সদস্য ছিলেন ব্রায়ান্ট।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...