Sunday, May 31, 2026

মমতার মঞ্চে প্রাধান্য নতুনদের: “সিনিয়াররা জায়গা ছেড়ে দিয়েছে জুনিয়ারদের, এটাই তৃণমূলের সৌন্দর্য্য”

Date:

Share post:

বাংলার রাজনীতিতে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। যার সাক্ষী সোমবারের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। মমতার মঞ্চে প্রাধান্য নতুনদের। দলের ছাত্র-যুব নেতার সামনের সারিতে বসে রয়েছেন। শীর্ষ নেতাদের সামনেই বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জেলার কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে আসা ছাত্র-যুবরা। আর একেবারে পিছনের সারিতে বসে তা শুনছেন এবং পেন খাতা নিয়ে নোট করছেন তৃণমূল যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, ডেরেক ও’ব্রায়ান, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ শীর্ষ নেতৃত্ব। মঞ্চে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, তখনও একই চিত্র। যা দেখে নেত্রী নিজেও খুশি। তাঁর সামনেও কয়েকজন ছাত্র-যুব নেতা ক্ষুরধার বক্তব্য দিচ্ছেন। এবং সেটা উপভোগ করছেন নেত্রী স্বয়ং। শুনছে গোটা ইন্ডোর স্টেডিয়াম।”

তিনি বলেন, “ধর্মতলায় আমাদের ধর্না চলছে। আমরা অন্যদের মতো তা ছেড়ে দিয়ে পালিয়ে যায়নি। আমাদের আন্দোলন চলতে থাকবে। আমাদের দলের একটা সৌন্দর্য আছে। এখানে আমাদের দলের সিনিয়ার নেতারা জুনিয়ার নেতাদের জায়গা ছেড়ে দিয়েছে। তারা চলে গেছে পিছনের সারিতে। যারা আগামীদিনে সমাজের কাজ করবে, তাদের জন্য আমরা জায়গা ছেড়ে দিয়েছি। এটাই নিয়ম।”

তিনি ছাত্র-যুবদের উদ্দেশ্যে আরও বলেন, “দলের জন্য দু’বছর তোমরা নিঃস্বার্থ ভাবে কাজ দাও।। আমি কথা দিলাম, তোমাদের ভবিষ্যৎ আমি গড়ে দেবো। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করো। এখান ওখান ঘোরার দরকার নেই। আমি জীবনে লবি করিনি। এখানে কারোর কোন লবি চলে না। এই দল কাজের মধ্যে দিয়েই তোমাকে চিনে নেবে।”

আরও পড়ুন-“কে পোহা খাবে, কে খাবে না, সেটাও কি সরকার ঠিক করে দেবে?”বিজেপিকে তোপ মমতার

Related articles

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...