Sunday, June 28, 2026

করোনা আতঙ্কে চিনে হোটেলবন্দি সিউড়ির গবেষক

Date:

Share post:

করোনা ভাইরাসের আতঙ্কে চিনে পড়তে গিয়ে বিপাকে সিউড়ির গবেষক। বীরভূমের সিউড়ির বাসিন্দা কাজি আরিফ ইসলাম ৫ জুন চিনের উহান ইউনিভার্সিটি অব জিও সায়েন্স কলেজে গবেষণার কাজে গিয়েছেন। করোনা ভাইরাসের আতঙ্কে সেখানকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কুড়ি দিনের জন্য ছুটি দিয়েছে সেদেশের সরকার। এই কারণে আরিফ ইসলাম সহ অন্যান্য দেশের ৬ জন গবেষক চিনের সিয়েন শহরে বেড়াতে যান। করোনা আতঙ্কে সেখানকার প্রশাসন তাদের হোটেলের বাইরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে। আরিফ ফোনে পরিবারকে জানান, হোটেলের ভিতরে সরকারি ভাবে তাঁদের থাকা, খাওয়া সহ নানা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিন্তু হোটেল থেকে বাইরে যাওয়ার বিষয়ে করা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ছেলের আটকে পড়ার খবরে রীতিমতো আতঙ্কিত সিউড়ির আরিফ ইসলামের পরিবার। আরিফের বাবা কাজি আবদুল আলি জানিয়েছেন, ছেলের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রয়েছে।

গবেষকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করলেও, বিশ্ববিদ্যালয় তরফেও তাদের এখনই ফিরে যাওয়ার বিষয়ে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা আতঙ্কে প্রাথমিকভাবে কুড়ি দিন ছুটি ঘোষণা করেছিল চিন সরকার। কিন্তু বর্তমানে পরিস্থিতিতে ছুটির সময় আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-করোনা আতঙ্ক কলকাতায়! উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডি ‘তে ভর্তি এক চীনা তরুণী

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...