Tuesday, June 23, 2026

নাগরিকত্ব বিতর্ক সামলাতেও বিজেপির সমস্যা মুখ সংকট

Date:

Share post:

নরেন্দ্র মোদিকে দেখিয়ে লোকসভা ভোট হয়েছে।
কিন্তু এখন?
রাজ্যে বা এলাকায় যখন নাগরিকত্ব বিতর্ক নিয়ে বিজেপির বিরুদ্ধে ঝড়, তখন তা সামলাতে ওজনদার মুখ কই? রাজ্য বিজেপি সেই মুখ সংকটেই ডুবছে। একটা দুটো মিছিলে লোক হচ্ছে বটে। কিন্তু বুথভিত্তিক কাজ হচ্ছে না। বিধানসভার তিন উপনির্বাচনেও হাল খারাপ হয়েছে তাদের।
দিলীপ ঘোষ বা লকেট চট্টোপাধ্যায় ছাড়া সেভাবে নিজেরা জনআকর্ষণী ক্ষমতা দেখাতে পারছেন না কেউ। বড়জোর রায়গঞ্জে দেবশ্রী, কোচবিহারে নিশীথ বা কিছু ক্ষেত্রে বাবুল। কিন্তু এলাকাভিত্তিক প্রচার দুর্বল। হিন্দুত্বের হাওয়ায় কিছু সমর্থন আসছে। তার সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। এমনকি আসন্ন পুরভোটে বহু জায়গায় গ্রহণযোগ্য প্রার্থীও বিজেপির পাওয়া মুশকিল। তার সঙ্গে বহু এলাকায় গোষ্ঠীবাজি কাজ করছে। এনিয়ে দলের একাংশ রীতিমত বিরক্ত। কয়েকজন এমন ভাব করছেন যেন কত কী করে ফেলেছেন। অথচ বাস্তব হল টিভিতে মুখ দেখানো ছাড়া এদের আদৌ কতটুকু প্রভাব আছে, তা দলেই সবাই জানেন। ফলে মুখ সংকট থেকে এখনও বেরোতে পারছে না রাজ্য বিজেপি।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...