Tuesday, April 7, 2026

মুকেশের আর্জি খারিজ হলেও পয়লা ফেব্রুয়ারি ফাঁসি হবে তো?

Date:

Share post:

সুপ্রিম কোর্টে মুকেশ সিংয়ের আর্জি খারিজ হলেও নির্ভয়াকাণ্ডের দোষীদের নির্দিষ্ট দিনে ফাঁসির সম্ভাবনা কম। কারণ, বৃহস্পতিবার, অক্ষয় সিংয়ের কিউরেটিভ পিটিশন জমা পড়েছে৷ যদি বৃহস্পতিবারই অক্ষয়ের কিউরেটিভ পিটিশন খারিজ হয়, আর বৃহস্পতি-শুক্রবার অক্ষয় প্রাণভিক্ষার আবেদন করে, তা খারিজ হলেও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের জন্য আরও ৭ দিন সময় পাওয়া যাবে৷ একদিনের মধ্যেও যদি রামনাথ কোবিন্দ প্রাণভিক্ষার আবেদন খারিজ করেন, তাহলেও ১ ফেব্রুয়ারি একজনের ফাঁসি হবে না৷ কারণ, আইন অনুযায়ী প্রাণভিক্ষার আবেদন খারিজ এবং ফাঁসির মধ্যে কমপক্ষে ১৪ দিনের ব্যবধান থাকতে হবে৷ সেক্ষেত্রে ফাঁসির দিন ধার্য হবে ১৫ ফেব্রুয়ারি বা তার পরের কোনও দিন৷

এরপরেও বাকি থাকছে পবনের কিউরেটিভ এবং প্রাণভিক্ষার আবেদন৷ সেক্ষেত্রে পয়লা ফেব্রুয়ারি ফাঁসি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে আইনজীবী মহল।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...