Wednesday, April 1, 2026

ক্রমেই ছড়াচ্ছে করোনা, বিশ্ব জুড়ে জরুরি অবস্থা ঘোষণা হু-র

Date:

Share post:

চিনের প্রাচীর পেরিয়ে ক্রমেই ছড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস। চিনের বাইরে ২১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর জেরে, বৃহস্পতিবার জেনেভায় জরুরি বৈঠকের পরে বিশ্ব জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। শুক্রবার চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৩। সংক্রমিত কমপক্ষে ১০ হাজার জন।
হু-র তরফ থেকে জানানো হয়েছে, বিভিন্ন দেশে থাবা বসিয়েছে করোনা। দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলিতেও এই ভাইরাস দ্রুত ছড়াচ্ছে বলে উদ্বিগ্ন চিন। চিনের বাইরে আক্রান্তের সংখ্যা কম হলেও, এটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ ভাইরাসটি শ্বাসপ্রশ্বাসের সঙ্গে ছড়িয়ে পড়ছে। নির্দিষ্ট চিকিৎসা বা প্রতিষেধকও এখনও আবিষ্কার হয়নি। হু-র স্বাস্থ্য সম্পর্কিত জরুরি অবস্থার প্রধান মাইকেল রায়ান জানান, এই পরিস্থিতি মোকাবিলার জন্য দেশে দেশে সতর্কতা ও প্রস্তুতি প্রয়োজন।


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...