Friday, June 26, 2026

বাজেটে জাতীয় শিক্ষানীতি: কী বলছে ছাত্র সংগঠনগুলি?

Date:

Share post:

শীঘ্রই চালু হচ্ছে জাতীয় শিক্ষানীতি। শনিবার কেন্দ্রীয় বাজেটে এই ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে জাতীয় শিক্ষানীতি নিয়ে ভিন্ন মত ছাত্র সংগঠনগুলির। প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব না দিয়ে এটিকে বেসরকারিকরণের চেষ্টা বলে মত অনেকের। অনেকের মতে আবার, এই শিক্ষানীতির ফলে চাকরিমুখী হতে পারবে ছাত্ররা।

জাতীয় শিক্ষানীতি সম্পর্কে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘নির্মলা সীতারমনরা যা বলছেন তাতে শিক্ষা ব্যবস্থা কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র। খসড়াতে যা উল্লেখ করা হয়েছে, তা বাস্তবায়িত করতে গেলে যে পরিকাঠামো দরকার তা নেই এই দেশে।’ তাঁর মতে, এদেশে পড়ুয়াদের দরকার খাতা, বই, বেঞ্চ আর টয়লেট। তা না করে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু হলে কর্পোরেটদের রমরমা বাড়বে।

এবিভিপি-র রাজ্য সম্পাদক সপ্তর্ষি সরকারের বক্তব্য, ‘নয়া শিক্ষানীতিতে উপকৃত হবে ছাত্ররা। খসড়াতে উল্লেখ আছে প্রাথমিক পর্যায় থেকে চাকরিমুখী করা হবে। যাতে তাদের সমস্যা না হয়। তাই অনলাইন কোর্স আর স্কিল ডেভেলপমেন্টের ওপর জোর দেওয়া হয়েছে।’

ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায়ের কথায়, ‘শিক্ষানীতি তো ছাত্রদের জন্য। তাঁরা ক্যাম্পাসে মার খাচ্ছে। লাঠি দিয়ে মারা হচ্ছে। ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। কার জন্য শিক্ষা?’ তিনি কটাক্ষ করে বলেন, যাঁরা শিক্ষানীতি চালু করতে চাইছেন, তাঁদেরই আগে শিক্ষিত হওয়া প্রয়োজন।

আরও পড়ুন-KMC vote 85: তিনি “না” বলেন না, তাই মানুষও “না” বলে না দেবাশিসকে

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...