Friday, April 3, 2026

রক্তচাপ কমে যায়, শারীরিক অস্বস্তি, শেষ দুপাতা সোমবার পড়বেন জানিয়ে দীর্ঘতম বাজেট ভাষণ বন্ধ করলেন নির্মলা

Date:

Share post:

বাজেটের ইতিহাসে দীর্ঘতম ভাষণ। গত বছর 2ঘন্টা 17 মিনিটের বাজেট বক্তৃতা দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবছর নিজেই নিজের রেকর্ড ভাঙলেন। লোকসভায় এবার নির্মলা সীতারমণের বাজেট বক্তৃতা চলল 2 ঘন্টা 41 মিনিট। যা নিঃসন্দেহে রেকর্ড। তবে শেষপর্বে এসে সামান্য ছন্দপতন। একটানা এতটা দীর্ঘ সময় দাঁড়িয়ে চমৎকার ভাষণ পাঠ করছিলেন নির্মলা। মাত্র দুপাতা বাকি থাকতে হঠাৎই শারীরিক অস্বস্তি অনুভব করেন। এক গ্লাস জল খেয়েও অস্বস্তি কমেনি। দেখতে সমস্যা হচ্ছিল। চশমা খুলে রুমালে ঘাম মুছতে থাকেন। দৃশ্যতই ক্লান্ত নির্মলার রক্তচাপ কমে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে বুঝে উদ্বিগ্ন হয়ে ওঠেন প্রধানমন্ত্রী মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নির্মলাকে সাহায্য করতে এগিয়ে আসেন আকালি দলের সতীর্থ মন্ত্রী হরমিৎ কাউর। মোদি, রাজনাথরা অর্থমন্ত্রীকে বারবার বলতে থাকেন ভাষণ তক্ষুণি শেষ ঘোষণা করে বসে পড়তে। শরীর সায় না দেওয়ায় অগত্যা তাই করেন নির্মলা। তার আগে লোকসভার স্পিকারের কাছে অনুমতি নিয়ে বলেন, শেষ না হওয়া দুপাতা সোমবার সভায় পড়ে দেবেন। এরপর কেন্দ্রীয় বাজেট আনুষ্ঠানিকভাবে এদিন সভায় পেশ করেন অর্থমন্ত্রী।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...