Monday, April 6, 2026

BREAKING: রেল গেট ভাঙলো কর্পোরেশনের গাড়ি, শিয়ালদহ দক্ষিণ শাখার বিপর্যস্ত ট্রেন চলাচল

Date:

Share post:

সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে ফের বিপর্যস্ত শিয়ালদহ দক্ষিণ শাখার রেল চলাচল। এদিন দুপুর বারোটা নাগাদ কলকাতা কর্পোরেশনের একটি আবর্জনা ফেলার গাড়ি লেভেল ক্রসিং পার হওয়ার সময় বাঘাযতীন রেলগেটে সজোরে ধাক্কা মারে। গেট গিয়ে ওভার হেডের তারে আটকে যায়। কর্পোরেশনের গাড়িটিও আটকে পড়ে লেভেল ক্রসিং-এর উপরে। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনে পুরোপুরি বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। এই ঘটনায় নিত্যযাত্রী এবং অফিস যাত্রীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হয়।

আপাতত কর্পোরেশনের গাড়িটিকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে রেল লাইনের উপর থেকে। একইসঙ্গে সারাই চলছে রেলগেটের। ওভার হেডের তারে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...