Sunday, April 5, 2026

সামনেই বিয়ে, উহান থেকে ফেরার কাতর আর্তি অন্ধ্রের ইঞ্জিনিয়ার তরুণীর

Date:

Share post:

উহান ফেরত দুই ভারতীয়র করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। দুজনেই উহান মেডিক্যাল কলেজের পড়ুয়া এক ছাত্র ও এক ছাত্রী। দুজনেই কেরালার বাসিন্দা। আলাপুঝা ও ত্রিশূরের হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এদিকে অন্ধ্রের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার উহান থেকে ভারতে ফিরতে চেয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। জ্যোতি নামে ওই তরুণীর আর্জি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই তরুণী বলেন, 18 ফেব্রুয়ারি আমার বিয়ে। আমাকে ফেরানোর ব্যবস্থা করুন। আমি সুস্থ থাকলেও এখানকার প্রশাসন আমাকে ফিরতে দেয়নি।

জানা গিয়েছে, উহানে কর্মরত ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভারতের পাঠানো এয়ার ইন্ডিয়ার প্রথম উড়ানটি ধরার চেষ্টা করলেও পারেননি। এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমানটিতে ওঠার সময় তাঁকে আটকান চিনের আধিকারিকরা। কারণ তাঁর শরীরে করোনাভাইরাস সংক্রমণের অন্য উপসর্গ না থাকলেও শরীরের উত্তাপ স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি ছিল। ফলে ওই তরুণীকে বিমানে উঠতে দেননি কর্মরত আধিকারিকরা। দুবারের চেষ্টাতেও ফিরতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই ইঞ্জিনিয়ার। তাঁর আর্তি, এমাসের 18 তারিখ বিয়ের আগে তিনি যাতে দেশে ফিরতে পারেন তা দেখুক সরকার। 

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...