Monday, April 6, 2026

জোরকদমে কাজ চলছে টালা ব্রিজে, বিকল্প যান চলাচলের রুট নির্দেশ দেখে নিন

Date:

Share post:

পূর্ব ঘোষণা অনুযায়ী, টালা ব্রিজ ভেঙে জোর কদমে চলছে সংস্কারের কাজ। ফলে এখন থেকে উত্তর কলকাতায় ব্যাপক যানজট তৈরি হবে। বিশেষ করে কাজের দিনগুলিতে। তাই তৎপর প্রশাসন। বিকল্প রুটের জন্য ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থা। যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই কারণে নতুন রুট ম্যাপ জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

একনজরে দেখে নিন বিকল্প রুটের জন্য ট্রাফিক নির্দেশ:

উত্তরমূখী যানের ক্ষেত্রে চিত্তরঞ্জন অ্যভিনিউ ধরে আসা বাস-মিনি বাস জেএম অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ, কেভিভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোড যাবে। বিধান সরণী, এপিসি রোড ধরে আসা কিছু বাস-মিনি বাস শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে উত্তরে গ্যালিফ স্ট্রিট ধরে লকগেট ফ্লাইওভার ধরবে। সল্টলেক, ভিআইপি রোড, রাজারহাট গামী বাস-মিনি বেলগাছিয়া রোড ও বেলগাছিয়া ব্রিজ ধরে চলাচল করছে।

চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে আসা ছোট গাড়িও জেএম অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ, কেভিভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোড যাচ্ছে। বিধান সরণী, এপিসি রোড ধরে আসা কিছু বাস-মিনি বাস শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে উত্তরে গ্যালিফ স্ট্রিট ধরে লকগেট ফ্লাইওভার বা কাশীপুর রোড ধরে বিটি রোড যেতে পারবে। বিধান সরণী, এপিসি রোড ধরে আসা ছোট গাড়িগুলি উত্তরে গ্যালিফ স্ট্রিট দিয়ে লকগেট ফ্লাইওভার, কাশীপুর রোড ধরতে পারে। অথবা আরজি কর রোডও ধরতে পারে।

অন্যদিকে, দক্ষিণ মুখী যানের ক্ষেত্রে বাস-মিনি বাসগুলি বিটি রোড থেকে চিড়িয়া মোড় হয়ে দমদম রোড, সেভেন ট্যাঙ্কস, নর্দান অ্যভিনিউ, রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া ব্রিজ হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড় যাচ্ছে। কিছু বাস-মিনি বাস আবার বিটি রোড থেকে পাইকপাড়া মোড় হয়ে রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া ব্রিজ হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড় যাচ্ছে।

এদিকে, দক্ষিণমুখী ছোট যানগুলির ক্ষেত্রে গাড়ি চিড়িয়ামোড় থেকে খগেন চ্যাটার্জি রোড, কাশীপুর রোড, গিরিশ অ্যাভিনিউ হয়ে চিত্তরঞ্জন অ্যভিনিউ বা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের দিকে যেতে পারবে। বিটি রোড থেকে আসা দক্ষিণমুখী গাড়িগুলি আরও দক্ষিণে একে পাইকপাড়া হয়ে রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া ব্রিজ হয়েও শ্যামবাজারের দিকে যেতে পারবে।

এছাড়াও ট্রাফিক সংক্রান্ত যে কোনও তথ্য জানতে কলকাতা পুলিশের টোল-ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করার জন্যও বলা হয়েছে।

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...