Thursday, June 11, 2026

নাইট রাইডার্স আর সেন্ট জেভিয়ার্স হলে আলাদা কথা ! অপূর্ব !! কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

একটি স্পর্শকাতর বিষয়। দয়া করে একটু পড়বেন এবং ভাববেন।

সংবাদে প্রকাশ: রোজভ্যালি থেকে যারা টাকা পেয়েছে, তা ফেরত নিতে তদন্তকারী সংস্থা যাদের ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে, তার মধ্যে কলকাতা নাইট রাইডার্স আছে। আছে সেন্ট জেভিয়ার্স কলেজের মত শীর্ষ বিদ্যাপ্রতিষ্ঠান। কাল টিভিতে প্রচারিত। আজ আনন্দবাজার পত্রিকাতেও রয়েছে।

কই, সোশ্যাল মিডিয়ায় ঝড় দেখলাম না তো?
সারদার ক্ষেত্রেও একাধিক বড় ক্লাবের নাম ছিল।
ফেস বুকে ঝড় ওঠে নি তো।

যদি এখানে কুণাল ঘোষের নাম থাকত বা থাকে, তখন একশ্রেণীর বীরপুঙ্গব নেমে পড়বেন ফেস বুক বিপ্লবে।

কেন এই বৈষম্য?

কেন আজ বহু মিডিয়া খবরটি করল না?
ভগবান ছাড়া কাউকে নাকি যারা ভয় পায় না, তারাও নাইট রাইডার্স আর সেন্ট জেভিয়ার্সের নাম লিখল না। অথচ আমার নামে খবর হলে সেটা বাদ যায় না।

কলকাতা নাইট রাইডার্স বা সেন্ট জেভিয়ার্স কলেজ এত ভারি নাম যে সেখানে সমালোচনায় আঙুল কাঁপে।

আর কুণাল ঘোষ সৌজন্য দেখিয়ে সোশাল মিডিয়ায় থাকে বলে যা ইচ্ছে লেখা যায়?

সেন্ট জেভিয়ার্স সেরা প্রতিষ্ঠান। এই ঘটনায় কি তার শ্রেষ্ঠত্ব যাবে? কখনই না।
নাইট রাইডার্স উঠে যাবে? কখনই না। বড় ক্লাবগুলো বন্ধ হয়ে গেছে? না।
তাহলে?

কেন, কোন্ পরিস্থিতিতে কী হয়েছে, সেসব না দেখেই এত বিশেষণ? এত জ্ঞানবিতরণ?

যে কাগজ আপনি সকালে পড়েন, যে নিউজ চ্যানেল দেখেন, তারা চিট ফান্ড থেকে কত পেয়েছে, কোনো দিন একটা চিঠি লিখে জানতে চেয়েছেন?

আমি প্রথম দিন থেকে যা বলে আসছি, আজও তাই বলি।

আমি সারদা থেকে টাকা পেয়েছি। বেতন ও বিজ্ঞাপনবাবদ। নিয়োগপত্র পেয়ে সারদার মিডিয়া শাখায় কাজ করেছি। পুরো আয়কর দিয়েছি। আমি জ্ঞানত অন্যায় করি নি। আমি আইনে লড়াই করছি। আমার বিরুদ্ধে যা হয়েছে বা হবে, আমি আদালতে চ্যালেঞ্জ করেছি এবং করব।

কিন্তু আপনাদের বিবেচনায় বৈষম্য থাকবে কেন?

‘বর্তমান’ কাগজ আজ নাইট রাইডার্স আর সেন্ট জেভিয়ার্সের নাম লিখল না, এধরণের বিতর্কে আমার নাম লেখে কেন?

দয়া করে ভেবে দেখবেন।

কখনও কোনোদিন একজন এজেন্ট বা লগ্নিকারীকে বলিনি সারদায় টাকা রাখুন। অনেকে যেমন টাকা রেখে সমস্যায়, আমি বা আমরা অনেকেই চাকরি করে বিপর্যস্ত।

দেখুন, তদন্ত প্রক্রিয়ায় বড় নাম এলে ফেস বুক ঘুমোবে আর কিছু ক্ষেত্রে বিপ্লবী হবে, এটা চলতে পারে না। কয়েকজন গ্রেপ্তার, কয়েকজন ছাড়, প্রশ্ন উঠবেই। কেউ জেলে আর কারুর ক্ষেত্রে শুধু টাকা ফেরত, আইনের দুই মুখ চলতে পারে না।

আমি আইনে চ্যালেঞ্জ করেছি, আগামী দিনেও প্রয়োজনে আদালতে যাব। কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গিতে বৈষম্য যাতে না থাকে, সেই অনুরোধটা তো আপনাদের করতেই পারি।

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...