Thursday, June 25, 2026

হেগড়ে ‘রাবণের সন্তান’: কটাক্ষ অধীরের

Date:

Share post:

গান্ধীজির বিরুদ্ধে কুকথার জেরে বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়েকে একহাত নিলেন লোকসভার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। দিনকয়েক আগে বেঙ্গালুরুতে এক জনসভায় বিজেপি নেতা মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামকে ‘নাটক’ বলেন। মঙ্গলবার, সংসদে দাঁড়িয়ে বিজেপির সাংসদকে ‘রাবণের সন্তান’ বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, “যে বা যাঁরা গান্ধীজির মতো জাতির জনককে এই ধরণের ভাষায় অপমান করতে পারে, সে বা তাঁরা রাবণের সন্তান ছাড়া কেউ হতে পারে না”।

এদিকে মন্তব্যের জেরে চাপের মুখে পড়েছেন বিজেপি সাংসদ। তাঁর যুক্তি, “যা বলেছি ঠিকই বলছি। তবে কারোর নাম করে বলিনি”। বিজেপি সাংসদের মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিজেপিও তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, “এঁরা সব রাবণের পূজারি। রামের পূজারিকে এঁরা অপমান করে। এঁরা মহাত্মাকে অপমান করে”। বিজেপির পক্ষ থেকে ওই মন্তব্যের হেগড়েকে জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...