Tuesday, June 23, 2026

প্রাকৃতিক পরিস্থিতি বদল! তবে কি এর জেরেই হচ্ছে বৃষ্টি?

Date:

Share post:

আপাতত শীত রয়েছে রাজ্যে। তবে দার্জিলিংয়ে কখনও কখনও বৃষ্টির দেখা মিলছে। বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। বুধ বৃহস্পতি ও শুক্রবার হতে পারে বৃষ্টি। ঠিক এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি। প্রাকৃতিক পরিস্থিতিতে বদল আসায় বাড়তে শুরু করবে দিন ও রাতের তাপমাত্রা। তবে সপ্তাহের শেষের দিকে আবারও একটু তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

চলতি মরশুমে বারবার বৃষ্টির কবলে পড়ছে শীত। তার অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝা। চলতি সপ্তাহে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তার পিছনেও সেই ঝঞ্ঝা কাজ করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার কলকাতায় তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তা তিন ডিগ্রি কম। এদিকে দিনের বেলা রোদের তেজ থাকলেও, কিছুটা সক্রিয় ছিল উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করবে। বৃষ্টির পরিস্থিতি যত এগিয়ে আসবে, রাতের পারদ ততই চড়বে। তবে বৃষ্টির প্রভাব কেটে গেলে আবারও কমবে তাপমাত্রা পড়বে শীত।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...