Wednesday, March 25, 2026

জনমত সমীক্ষা বলছে, দিল্লির ভোটে বিজেপি’র হার অবধারিত

Date:

Share post:

দিল্লি বিধানসভার ভোট আগামী ৮ ফেব্রুয়ারি৷ এই ভোট নিয়ে ইতিমধ্যেই হয়েছে একাধিক জনমত সমীক্ষা। এ সব সমীক্ষার ফলাফল মিলে গেলে আগামী ৫ বছরও দিল্লির ক্ষমতায় থাকবেন অরবিন্দ কেজরিওয়াল৷

‘টাইমস-নাও’ -এর জনমত সমীক্ষার যে রিপোর্ট সামনে এসেছে, তা বিজেপি’‌র কাছে অশনি সংকেত৷

‘টাইমস-নাও’ জনমত সমীক্ষার রিপোর্টে বাকি দলগুলি গুরুত্ব পায়নি৷ বিজেপি – আম আদমি পার্টির সরাসরি লড়াইয়ের তথ্যই উঠে এসেছে৷ দিল্লির দখল নিতে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মাঠে নামিয়েছে৷ উত্তরপ্রদেশ থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উড়িয়ে নিয়ে এসে প্রচার করানো হয়েছে। এ সব সত্ত্বেও সমীক্ষা বলছে, দিল্লিতে আপকে সমর্থন করছেন ৫২ শতাংশ ভোটার। বিজেপি’‌র পক্ষে ভোট পড়বে ৩৪ শতাংশ।

এই জাতীয় সংবাদমাধ্যমের জনমত সমীক্ষা অনুযায়ী, এবার ৫৪ থেকে ৬০ আসন অরবিন্দ কেজরিওয়ালের দল পেতে পারে। বিজেপি’‌র ঝুলিতে যেতে পারে ১০ থেকে ১৪ আসন। আগামী ১১ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা করা হবে। দিল্লি বিধানসভার মোট আসন সংখ্যা ৭০। গত ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ৬৭ আসনেই আপ জিতেছিল। বাকি ৩ আসন বিজেপি’‌র ঝুলিতে গিয়েছিল।

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...