Monday, June 15, 2026

সপ্তাহ শেষে ভিজবে বাংলা, বসন্তে ফের বৃষ্টির পূর্বাভাস! 

Date:

Share post:

হোলির দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও রোদের তেজ ভালোই অনুভব করা যাচ্ছে। বুধবার সকাল থেকেই উর্ধ্বমুখী উষ্ণতা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এর মাঝেই আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস, রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি (Rain Forecast) হবে দক্ষিণবঙ্গে। উত্তরেও বর্ষণের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ বসন্তে ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব অসমের উপর রয়েছে ঘূর্ণাবর্ত।জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার পূর্বাভাস উত্তর-পশ্চিম ভারতে। ফলে এই উইকেন্ড থেকেই হাওয়া বদল টের পাওয়া যাবে। চলতি সপ্তাহের রবিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতার সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এক ঝলকে দেখে নেওয়া যাক কবে কোথায় বৃষ্টি হতে পারে:-

  • • রবিবার – বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। উত্তরের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টি হবে।
  • • সোমবার – বৃষ্টির সম্ভাবনা বাড়বে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে। পাশাপাশি পার্বত্য জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার বৃষ্টি ভিজবে।
  • • মঙ্গল এবং বুধবার – দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

Related articles

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...