Saturday, June 20, 2026

আকাশসীমানায় এবার দুর্ভেদ্য ‘সুদর্শন’ কবচ আনছে ভারত!

Date:

Share post:

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আর বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতি—সব মিলিয়ে সময়টা বেশ জটিল। এই অস্থির আবহেনিজের আকাশসীমা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ ভারত। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাশিয়ার (Russia) অত্যাধুনিক দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম S-400 Triumph আরও পাঁচটি স্কোয়াড্রন কেনার পরিকল্পনা করছে কেন্দ্র। প্রতিরক্ষা সূত্রে খবর, খুব শীঘ্রই এই প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হতে পারে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে উত্তর ও পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং চিনের দিক থেকে বিপদের সম্ভাবনা সবসময়ই থেকে যায়। সেই কথা মাথায় রেখেই ভারতকে (India) আকাশপথে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমানে ভারতের (India) হাতে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা ইতিমধ্যেই প্রমাণিত। প্রায় ৬০০ কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে এই রাডারভিত্তিক ব্যবস্থা। আর ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে নির্ভুলভাবে লক্ষ্যভেদ করার ক্ষমতা রয়েছে এর। অর্থাৎ, শত্রু আক্রমণের আগেই আকাশে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এই ‘সুদর্শন চক্র’।

২০১৮ সালে রাশিয়ার সঙ্গে প্রায় ৫.৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে পাঁচটি S-400 স্কোয়াড্রন কেনার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। এখনও পর্যন্ত তিনটি ইউনিট দেশে এসে পৌঁছেছে। বাকি দু’টি ২০২৬-২৭ সালের মধ্যে সরবরাহ হওয়ার কথা রয়েছে।

এই মুহূর্তে রাজস্থান, পঞ্জাব এবং উত্তর-পূর্বাঞ্চলে S-400 মোতায়েন করা হয়েছে। ফলে পশ্চিম ও উত্তর সীমান্ত কার্যত একটি শক্তিশালী সুরক্ষা বলয়ের আওতায় এসেছে। বিশেষ করে পাকিস্তান ও চিন—এই দুই দিকের সম্ভাব্য হুমকিকে মাথায় রেখেই কৌশলগতভাবে এই মোতায়েন। আন্তর্জাতিক পরিস্থিতি যত অনিশ্চিত হচ্ছে, ততই নিজেদের প্রতিরক্ষা কাঠামো আরও জোরদার করার পথে হাঁটছে নয়াদিল্লি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...