Monday, March 16, 2026

অটো উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১

Date:

Share post:

ফের বড়সড় দুর্ঘটনা। বুধবার সকালে রাজারহাটের চাপাগাছি এলাকায় একটি অটো উল্টে আহত হয়েছেন ৮ জন। মৃত এক ব্যাক্তি। মৃতের নাম আব্দুল রউফ মোল্লা। তিনি লাউহাটির অর্জুনতলার বাসিন্দা।

জানা গিয়েছে, লাউহাটি থেকে ১২ জন যাত্রী নিয়ে ওই অটো রাজারহাটের দিকে যাচ্ছিল। চাপাগছি আসতেই অটোর এক্সেল ভেঙে যায়। এরপরেই গাড়িটি উল্টে যায়। এতে আহত হয় আট জন অটো যাত্রী। ঘটনাস্থলে সংজ্ঞা হারান আব্দুল রউফ মোল্লা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

এছাড়াও একজনের মাথায় গুরুতর চোট রয়েছে। অন্যজনের মুখের বেশ কয়েকটি দাঁত ভেঙে গেছে। বাকিরা জখম অবস্থায় এক বেসরকার হাসপাতালে ভর্তি। স্থানীয় বাসিন্দারা জানান, গাড়িটি প্রচুর যাত্রী নিয়ে খুব দ্রুত গতিতে আসছিল বলেই এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন-উলট পুরান: রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...