Monday, May 18, 2026

মমতার নির্দেশে রাজ্যজুড়ে মানব বন্ধন কর্মসূচি তৃণমূলের

Date:

Share post:

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে আজ, বুধবার সকাল থেকে গোটা রাজ্যের পাশাপাশি কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে মানব বন্ধন কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এনআরসি, সিএএ এবং এনপিআর-এর বিরোধিতায় রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম নিজের অঞ্চল চেতলায় মানব বন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করলেন।

শুধু অংশগ্রহণ করাই নয়, নিজেই স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হশিয়ারি দিয়ে বললেন, এই রাজ্যে এনসিআর, এনপিআর এবং সিএএ করতে দেওয়া হবে না। পাশাপাশি তাঁর অভিযোগ, বিজেপির কিছু লোক আধার কার্ড সংশোধনের নামে এনপিআর করার চেষ্টা করছে এই রাজ্যে।

অন্যদিকে, কেন্দ্রের বিজেপি সরকার ঘোষণা করেছে যে তারা এখন এনপিআর করছে না। সুতরাং, যদি কেউ এই ধরনের কার্যকলাপে যুক্ত থাকে, তাহলে সেটাও বেআইনি হবে বলে দাবি মেয়রের।


 

Related articles

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...