Monday, April 6, 2026

পড়ুয়াদের লাগাতার ঘেরাও-এর জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রেসিডেন্সির উপাচার্য

Date:

Share post:

প্রেসিডেন্সি বিশ্ব বিদ্যালয়য়ে ছাত্র-ছাত্রীরা বেশকিছু দাবি নিয়ে উপাচার্যকে লাগাতার ঘেরাও কর্মসূচি নিয়েছিল। যার দরুণ গত কয়েকদিন ধরে টালমাটাল চলছিল বিশ্ববিদ্যালয়ে। এদিনও সকাল থেকে উপাচার্যের ঘরের বাইরে অবস্থান করছিল পড়ুয়ারা।

কিন্তু হঠাৎ আজ, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ অসুস্থ হয়ে পড়েন উপাচার্য অনুরাধা লোহিয়া। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে এদিনও ৯ ঘন্টা টানা ঘেরাও ছিলেন তিনি। এরপরই অসুস্থতা বোধ করেন।

আন্দোলনরত ছাত্র-ছাত্রীরাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। তবে পড়ুয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি মানা পর্যন্ত এই তারা আন্দোলন চালিয়ে যাবে।

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...