Monday, April 6, 2026

ট্যাংরা: বিক্ষোভের পরেই নতুন করে শুরু তদন্ত

Date:

Share post:

ট্যাংরা-কাণ্ড নিয়ে বিতর্ক ক্রমশই বাড়ছে৷ পুলিশের ভূমিকায় ফুঁসছে এলাকার মানুষ৷ বধূ-অপহরণের চেষ্টার অভিযোগ পুলিশ পাত্তাই দিচ্ছে না৷ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে সমস্যা আরও তীব্র হওয়ার আশঙ্কাই প্রবল৷ এলাকার দাবি, এই ঘটনার সঙ্গে অপহরণের চেষ্টা ও শ্লীলতাহানির ধারা যুক্ত করা না হলে ভবিষ্যতে আন্দোলন হবে চরম পর্যায়ে৷ এই পরিস্থিতি স্থানীয়দের বিক্ষোভের পরেই ঘটনাস্থলে যায় পুলিশ ও ফরেনসিকদল৷ নতুন করে তদন্ত শুরু হয়েছে। রীতিমতো ঘটনাস্থলের মাপ নিয়ে অভিযোগকারীর বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে।

মঙ্গলবার রাতে ট্যাংরা গোবিন্দ খটিক লেন এলাকায় একটি বিয়েবাড়ি থেকে ফেরার সময় এক মহিলাকে একটি অ্যাম্বুল্যান্সে জোর করে তুলে নেওয়ার চেষ্টা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় নিহত হন ওই মহিলার শ্বশুর৷ ট্যাংরা থানায় অভিযোগ জানানো হয়৷ কিন্তু পুলিশ ভিন্ন কথা বলা শুরু করে৷ কলকাতা পুলিশের ডিসি-ডিডি মুরলীধর শর্মা বলেন, ‘‘ওই মহিলা মিথ্যা কথা বলছেন।”

এই ঘটনায় আব্দুর রহমান এবং তাজউদ্দিন নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই দু’জনের বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর মামলা দায়ের করেছে পুলিশ৷ পুলিশের এই ভূমিকাতেই ফুঁসছে এলাকার মানুষ৷

আরও পড়ুন-ট্যাংরাকাণ্ডে নয়া মোড়, পুলিশের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...