Wednesday, April 1, 2026

করোনার আক্রমণে মৃত্যু সদ্যোজাতর

Date:

Share post:

করোনার প্রকোপে এবার প্রাণ হারাল চার দিনের শিশু। চিনের উহান শহরে মৃত্যু হয়েছে নবজাতকের। ২ ফেব্রুয়ারি জন্ম হয় ওই শিশুর। করোনাভাইরাসের জেরে নবজাতকের মৃত্যু এই প্রথম। ইতিমধ্যেই এই ভাইরাসের প্রকোপে চিনে মৃত্যু হয়েছে ৫০০ জনেরও বেশি।

ইতিমধ্যে করোনাভাইরাসে ২৮ হাজার ১৮ জন আক্রান্ত। এই সংবাদ প্রকাশিত হতেই আতঙ্ক বেড়েছে চিনের স্থল সীমান্ত সংলগ্ন প্রতিবেশি ১৪টি দেশে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে থেকে করোনাভাইরাস সংক্রমণের নতুন কোনও পরিসংখ্যান না দেওয়া হলেও জারি হয়েছে সতর্কতা। চিন সীমান্ত সংলগ্ন সমস্ত রাজ্যের সরকারও বিশেষ সতর্কতা জারি করেছে। সব রাজ্যেই চিন থেকে আসা যাত্রীদের চিকিৎসার আওতায় রাখা হয়েছে। নেপালে করোনাভাইরাস চিহ্নিত হওয়ার পর ভারত-নেপাল সীমান্তেও বসানো হয়েছে বিশেষ পরীক্ষা শিবির।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...