Tuesday, April 28, 2026

দুরন্ত পারফরম্যান্স, যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

Date:

Share post:

আরেকটি দাপুটে পারফরম্যান্স, দুর্দান্ত জয় এবং অধরা স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া।

এবার ইতিহাসের পাতায় নিজেদের নাম তুলেছেন আকবর আলী, মাহমুদুল হাসান জয়, শরীফুল ইসলাম ও তৌহিদ হৃদয়রা। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ প্রথমবারের মতো উঠেছে যুব বিশ্বকাপের ফাইনালে।
টস জয়ের মধ্য দিয়ে ড্রেসিংরুমে উৎসব শুরু। বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৮ উইকেটে নিউজিল্যান্ড তোলে ২১১ রান। সহজ এ লক্ষ্য হেসেখেলে ছুঁয়ে ফেলে লাল-সবুজ জার্সিধারীরা। ৩৫ বল আগে ৬ উইকেটের বিশাল জয়ে বাংলাদেশ পৌঁছে যায় ফাইনালে।

সেমিফাইনাল জয়ের ক্যানভাসে তুলির আঁচড় দিয়েছেন মাহমুদুল হাসান জয়। ডানহাতি ব্যাটসম্যান পেয়েছেন সেঞ্চুরি। স্বল্প রানের লক্ষ্যে দ্রুত উইকেট হারালে মাঠে আসেন জয়। ২২ গজকে বানিয়ে ফেলেন নিজের সাম্রাজ্য। সেখানে কড়া শাসন করেন কিউই বোলারদের। তাতে পেয়ে যান সেঞ্চুরি। সপ্তম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে জয় তুলে নেন বিশ্বকাপে সেঞ্চুরি।

এর আগে ২০১৬ সালে ঘরের মাঠে মিরাজ-শান্তরা বাংলাদেশকে নিয়ে গিয়েছিল সেমিফাইনালে। শেষ চারে হারের পর তৃতীয় স্থান লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। তাতে ঘরের মাঠে মেলে সান্ত্বনা । কিন্তু এবার আকবর আলীরা দলকে ফাইনালে তোলার জেদ নিয়েই নামে বিশ্বকাপ মঞ্চে।  সেই লড়াই জিতে আজ তারা শিরোপার থেকে মাত্র এক পা দূরে।

দুই বাঁহাতি ওপেনার সাজঘরের পথ ধরেন ৩২ রানের মধ্যে। সেখান থেকে জয় ও হৃদয়ের পাল্টা আক্রমণ। হৃদয় স্ট্যাম্পড হয়ে ৪০ রানে ফিরে গেলেও জয় ছিলেন অনসং।  ধ্রুপদী ব্যাটিংয়ে ডানহাতি ব্যাটসম্যান রাঙান পচেফস্ট্রুমের সবুজ গালিচা।

৭৭ বলে পেয়েছিলেন ফিফটি।  পরের ৪৯ বলে জয় তুলে নেন সেঞ্চুরি। শতরানের ইনিংসটি শেষ হয় তিন অঙ্ক ছুঁয়েই। ততক্ষণে জয়ের থেকে মাত্র ১১ রান দূরে বাংলাদেশ। শাখাওয়াত ৪০ ও আকবর আলী ৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।  ম্যাচসেরা নির্বাচিত হওয়া জয় ১২৭ বলে ১৩ বাউন্ডারিতে সাজান নিজের ইনিংসটি।
এর আগে নিয়ন্ত্রিত বোলিংয়ে বোলাররা লক্ষ্য রেখেছিল নাগালে। ৪৭ ওভার পর্যন্ত সবকিছুই চলছিল ঠিকঠাক। শেষ ৩ ওভারে গড়বড় করে দলের রান নিউজিল্যান্ডের রান দুইশ ছাড়ায়।  শেষ ৩ ওভারে ৩৭ রান তুলে নিউজিল্যান্ড। ৪৮তম ওভারে ৩ উইকেট পাওয়া শরীফুল ব্যয় করেন ১৩ রান। পরের ওভারে তানজিদ দেন ৫। শেষ ওভারে শরীফুল ছিলেন আরও বিবর্ণ।  ইনিংসের সবথেকে বেশি ১৯ রান দিয়ে নিউজিল্যান্ডকে হাসিয়েছেন বাঁহাতি পেসার।
নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান বেকহ্যাম ৭৫ রানে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। কিন্তু শেষ হাসিটা আর হাসতে পারেননি।   ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের। রবিবার এই মাঠেই বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...