Monday, June 8, 2026

ভ্যালেন্টাইন্স ডে’-তে সাড়ে ছ’লাখি আংটি হতে পারে আপনার! ঘোষণা ডমিনোজের

Date:

Share post:

‘আংটির মতো ভালো উপহার আর কিছু হয়না। তবে এই উপহারের ঘোষণা করেছে ডমিনোজ পিৎজার তরফ থেকে। পিৎজা প্রেমী হলে এই উপহার হাতছাড়া করবেন না। আপনিও জিতে নিতে পারেন ডমিনোজের প্রায় সাড়ে ছ’লাখ টাকার উপহার। যা আপনি সঙ্গীর আঙুলে পরিয়ে দিতে পারবেন।

ডমিনোজের তরফে ঘোষণা করা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে-তে এক সৌভাগ্যবান পিৎজা প্রেমী এই উপহার জিতে নিতে পারেন। তার জন্য একটি ৩০ সেকেন্ডের ভিডিও আপলোড করতে হবে। সেখানে জানাতে হবে, ‘কী ভাবে আপনি আপনার রোমান্টিক এনগেজমেন্টে ডমিনোজ পিৎজাকে অন্তর্ভুক্ত করতে চান’।

এই উপহারটি কথা ঘোষণা করেছে ডমিনোজের অস্ট্রেলিয়া শাখা। এটি একটি এনগেজমেন্ট রিং। দেখতে ঠিক এক টুকরো পিৎজার মতো। এই আংটির মধ্যে রয়েছে, ১৮ ক্যারাট সোনা এবং এক ক্যারাট হিরে। দাম ন’হাজার মার্কিন ডলার, ভারতীয় মু্দ্রায় প্রায় ছ’লাখ ৪০ হাজার টাকা।

ভিডিও আপলোড করার সুযোগ পাচ্ছেন আপনিও। তবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর সৌভাগ্যবানের নাম ঘোষণা করা হবে ডমিনোজ অস্ট্রেলিয়ার তরফ থেকে।


Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...