Sunday, June 28, 2026

বিজয় উৎসবে মোদিকে স্বাগত জানাল কোকরাঝাড়

Date:

Share post:

বোড়ো শান্তি চুক্তির বিজয় উৎসব পালন করতে শুক্রবার অসমের কোকরাঝাড়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিজয় উৎসবে অসমের নিজস্ব সংস্কৃতি নাচ-গানের মাধ্যমে তুলে ধরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় শিল্পীরা। সমাবেশ ঘিরে বিপুল উন্মাদনা লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন অসমের রাজ্যপাল জগদীশ মুখি, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেয়াল, হিমন্ত বিশ্বশর্মা সহ বোড়ো নেতারা। বোড়ো ত্রিপাক্ষিক শান্তি চুক্তি যথাযথভাবে কার্যকর হলে স্বাধীন বোড়োল্যান্ডের দাবিতে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ হবে বলে মনে করছেন রাজনীতির পর্যবেক্ষকরা। ইতিমধ্যেই মোদি সরকার স্পষ্ট করেছে অসমের নিজস্ব ভাষা-সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে বোড়ো সহ অন্যান্য জনজাতির সুসংহত বিকাশে জোর দেওয়া হবে। গত ২৭ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন-ভোটের আগে জালে মণীশ সিসোদিয়ার ওএসডি

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...