Sunday, June 28, 2026

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেই রাজ্যপালের কাছে কেন ছুটলেন বৈশাখী? জোর জল্পনা

Date:

Share post:

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দুপুরে বৈঠক করেন মিল্লি আল আমিনের ভারপ্রাপ্ত অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপর বৃহস্পতিবার সন্ধ্যায় ছুটলেন রাজভবনে৷ রাজ্যপাল জগদীপ ধনখড়কে মিল্লি আল আমিন কলেজের বর্তমান পরিস্থিতির কথা ঘন্টাখানেক ধরে জানালেন৷ প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজ্যের শিক্ষামন্ত্রীর উপর আর আস্থা নেই? শিক্ষামন্ত্রীকে আর ভরসাস্থল হিসাবে ভাবছেন না বৈশাখী? সরাসরি এর উত্তর না দিয়ে বৈশাখীর মন্তব্য, ‘‘রাজ্যপাল প্রাজ্ঞ এবং আইনজ্ঞ। তিনি যা করবেন, আশা করি ভালোই করবেন।’’

বৃহস্পতিবার দুপুরেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন মিল্লি আল আমিনের ভারপ্রাপ্ত অধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কথা হয়
নিজের কলেজের সমস্যা ও তার সমাধান নিয়ে৷ বৈঠকে ডাকা হয়েছিলো মিল্লি আল আমিন কলেজের কমিটির সদস্যদেরও৷ জানা গিয়েছে, বৈঠকে কলেজ কমিটির সদস্যদের স্পষ্ট ভাবে শিক্ষামন্ত্রী বার্তা দিয়েছেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষা হিসাবে বৈশাখীকেই মেনে নিয়েই কাজ চালাতে হবে৷ এ বৈঠক বাদানুবাদে উত্তপ্ত হয়েছিল বলেও খবর মিলেছে৷

শিক্ষামন্ত্রী যথেষ্ট সদিচ্ছা দেখিয়ে মিল্লি আল আমিনের ভারপ্রাপ্ত অধ্যক্ষার পাশে দাঁড়ালেও
বৈশাখীদেবী সেই শিক্ষামন্ত্রীর প্রতিই অনাস্থা প্রদর্শন করে কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালের কাছে গেলেন কেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে৷ এ প্রসঙ্গে
বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘শিক্ষামন্ত্রী প্রথম থেকেই তাঁর নিজের মতো করে সমস্যাটার সমাধানের চেষ্টা করছেন। কিন্তু তা সত্ত্বেও সমস্যা মিটছে না৷ তাই রাজ্যপালের কাছে গিয়েছিলাম। ওনাকে বিষয়টা জানিয়ে রাখলাম। আমি আশা করছি, রাজ্যপাল যা করবেন, ভালোই করবেন।’’

কলেজ সংক্রান্ত সমস্যা বা বৈশাখীদেবীর বিশেষ বন্ধু শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যত সংক্রান্ত সমস্যা সমাধানে এতদিন শিক্ষামন্ত্রীর প্রতি ভরসা থাকলেও কোনও কারনে এখন আর পূর্ণ আস্থা নেই, এই বার্তাই কি দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ? তাহলে কি পুরভোটে শোভন চট্টোপাধ্যায় গেরুয়া-জার্সিতেই ময়দানে নামছেন ? এই নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই রাজনৈতিক মহলে চলছে জল্পনা !

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...