Saturday, April 4, 2026

আপ কর্মীকে কেন চড় মারতে গেলেন অলকা লাম্বা?

Date:

Share post:

আপাত নির্বিঘ্নে চলা দিল্লি বিধানসভা নির্বাচনে আচমকা ছন্দপতন। শনিবার, সকালে মঞ্জু কা টিলা এলাকায় আম আদমি পার্টি-র কর্মীদের সঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রেই কংগ্রেস কর্মীদের বচসা বাধে। অভিযোগ, সেই সময় এক আপ কর্মীকে চড় মারার চেষ্টা করেন চাঁদনি চক কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা। অলকার ছেলেকে নিয়ে ওই আপ কর্মী বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। আপ কর্মীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। আপের তরফে সঞ্জয় সিং জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে দল। শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে দিল্লিতে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। শেষ পাওয়া খবরে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭ শতাংশ।

আরও পড়ুন-মোবাইল-নিষেধাজ্ঞা, ভোট না দিয়েই ফিরলেন অনেকে

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...