Friday, June 19, 2026

কাল যশস্বীদের বিশ্বসেরা হওয়ার স্বপ্নের দৌড়

Date:

Share post:

কাল, রবিবার অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপের ফাইনাল। ভারত বনাম বাংলাদেশ। ফলাফল যাই হোক ছোটদের বিশ্বকাপ যে এই মহাদেশেই থাকছে, সেটা নিশ্চিত। এর আগে চারবার বিশ্বকাপ জেতে ভারত। এবার ব্যাটন প্রিয়ম গর্গের হাতে। লক্ষ্য পঞ্চম বিশ্বকাপ। আর বাংলাদেশের লক্ষ্য প্রথম বিশ্বজয়। ইতিমধ্যে আগাম শুভেচ্ছা ছোটদের জানিয়েছেন পূজারা, রাহানে, ঋদ্ধিমান, বিজয় শঙ্কররা। ২০০৬ -এর অনূর্ধ্ব বিশ্বকাপের সর্বাধিক ৩৪৯ রান ছিল পূজারার।

ফর্মে দুই দল। সকলেই ভাল ক্রিকেট খেলে ফাইনালে। বাংলাদেশ সেমি ফাইনালে নিউজিল্যান্ডকে হারায় ৭ উইকেটে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে ৭৪ রানে হারানোর পর পাকিস্তানের বিরুদ্ধে সেমি ফাইনাল ম্যাচ ছিল ভারতের। পাকিস্তানের ১৭২ রান যশস্বীরা কোনও উইকেট না হারিয়েই তুলে নেয়। ফলে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে দুই দলই। পচফুস্ট্রমে কাল শেষ হাসি কার, সেটাই দেখার।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...