Tuesday, March 24, 2026

রাজস্থানের কং স্পিকারের CAA মন্তব্যকে স্বাগত জানাল বিজেপি

Date:

Share post:

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট নাগরিকত্ব ইস্যুতে দলের লাইন মেনে বলেছিলেন, এই রাজ্যে সিএএ অথবা এনআরসি কিছুই লাগু হবে না। মানুষের স্বার্থে আমরা সিএএ কার্যকর করতে দেব না রাজস্থানে। মুখ্যমন্ত্রী গেহলটের এই দাবিকেই প্রকাশ্যে খারিজ করেছেন রাজস্থানের স্পিকার সিপি যোশী। একটি কলেজের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে স্পিকার বলেছেন, সিএএ রাজস্থানেও লাগু হবে। কারণ এটি কেন্দ্রীয় আইন। এই আইন আটকানোর ক্ষমতা কোনও রাজ্য সরকারের নেই। আইন প্রয়োগে বাধা দেওয়াটাই অসাংবিধানিক কাজ। স্পিকার যোশীর এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে রাজস্থানের বিরোধী দল বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, সিএএ সমর্থনের জন্য যোশীজিকে ধন্যবাদ। তিনি সত্যি কথা বলেছেন। মুখ্যমন্ত্রীকে সংবিধানের দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন। বেআইনি কথা বলে, ভুলভাল প্রচার করে রাজ্যের মানুষকে বোকা বানাতে চাইছিলেন মুখ্যমন্ত্রী গেহলট। তাঁর দলের স্পিকারই সত্যি কথাটা ফাঁস করে দিয়েছেন।

Related articles

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...

সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী (West Bengal Election) প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে আবহাওয়া...