Wednesday, March 25, 2026

বিনামূল্যে হনুমান চল্লিশা বিলি নিয়ে শেষ বেলায় পুলিশের ঘাম ঝরল

Date:

Share post:

সমস্যা একটি হনুমান চল্লিশা। আর সে নিয়ে বইমেলার শেষদিনে সাময়িক উত্তেজনা। বিশ্ব হিন্দু পরিষদের ৩৭০ নম্বর স্টল থেকে বিনা মূল্যে হনুমান চল্লিশা দেওয়া শুরু হয়। অভিযোগ, সে নিয়ে অভিযোগ জানান এক পুলিশ কর্তা। কিন্তু পরিষদের স্টলের সদস্যরা তা শুনতে চাননি। রাজীব বিশ্বাস নামে এক সদস্যের স্পষ্ট কথা, মেলায় বিনা মূল্যে কোরান, বাইবেল দেওয়া হতে পারে, তাহলে হনুমান চল্লিশা নয় কেন? এ তো পুলিশের এক পেশে ভূমিকা। সকলে ধর্ম প্রচার করতে পারবে, আর আমরা নয় কেন? এ নিয়ে সাময়িক উত্তেজনা তৈরি হয়। বারবার স্লোগান ওঠে। তবে অবস্থা কখনই আয়ত্তের বাইরে যায়নি।

বই মেলা শুরু হওয়ার আগেই বইমেলায় সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতার আঁচ পড়তে পারে, এমনটা আশঙ্কা করেছিল রাজ্য প্রশাসন৷ তার জন্য বইমেলায় অতিরিক্ত পুলিশও মোতায়েন রাখা হয়েছিল৷ কিন্তু নিরাপত্তা আঁটোসাঁটো থাকা সত্ত্বেও মেলার শেষ দু’দিন উত্তেজনা ছড়িয়ে কটা অবশ্যই একটা খারাপ দিক। কারণ, অতীতে বইমেলাকে কেন্দ্র করে এরকম রাজনৈতিক উত্তেজনা-অশান্তি ও বিতর্ক কোনওদিন হয়নি। সে দিক থেকে এবার বইমেলা ব্যতিক্রমী বলাই চলে।


Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...