Tuesday, June 23, 2026

ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলছে তালতলা, ঘটনাস্থলে দমকল মন্ত্রী

Date:

Share post:

ভয়াবহ অগ্নিকাণ্ডে দাউ দাউ করে জ্বলছে মধ্য কলকাতার তালতলার একটি তিন তলার গুদাম প্লাইউড গুদামে। এদিন রাত সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে সেখানে। ৪০ মিনিটের মধ্যেই আগুন গোটা বাড়িকে গ্রাস করে ফেলেছে। গুদামের ভিতরে দাহ্য পদার্থ থাকায় দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়েছে দ্রুত।

ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২০টি ইঞ্জিন। দমকলের পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা। এমনকী, গুদাম ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছে।

তবে কিছুটা ভালো খবর, এই গুদামের ভিতরে কেউ আটকে নেই। যাঁরা ছিলেন তাঁদের প্রত্যেককেই বের করে নিরাপদে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ইতিমধ্যেই এলাকায় পৌঁছে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি নিজে তদারকি করছেন।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...