Wednesday, June 24, 2026

গোপন কম্ম কী? জানাতে হল ট্রেলার লঞ্চ

Date:

Share post:

“মেয়েমানুষ করবে পুজো? সেটাও কি ধম্মে সইবে”? আজকের দিনে দাঁড়িয়েও এ কথা শুনতে হয় নারীদের। তিনি যতই যোগ্য হন না কেন পৌরহিত্যটা যেন পুরুষেরই একচেটিয়া অধিকার। সমাজের সেই নীতি পুলিশদের গালে সপাটে চড় বসিয়ে ছিলেন এক নারী যাঁর নাম নন্দিনী ভৌমিক। যিনি গর্বের সঙ্গে, দক্ষতার সঙ্গে পৌরোহিত্য করেন। নন্দিনী ভৌমিকের চরিত্রের অনুপ্রেরণাতে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির শবরীর চরিত্রটি এঁকেছেন ডেবিউটান্ট পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। এর আগে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহকারী পরিচালক হিসেবে 12 বছর কাজ করেছেন অরিত্র। সোমবার, উইন্ডোজ প্রোডাকশনে এই ছবির ট্রেলার লঞ্চ হল পার্ক সার্কাসের একটি শপিংমলে। উপস্থিত ছিলেন পরিচালক প্রযোজক সহ ছবির অভিনেতা- অভিনেত্রী ও কলাকুশলীরা।

কলকাতা শহরে মহিলা পুরোহিত শব্দটা অচেনা নয়। তেমনি এক মেয়ে শবরী। বিয়ে দেওয়া থেকে শুরু করে বাড়িতে পুজো করা সবই করে সে। এই ভূমিকায় অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী। ছবিতে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে সোহম মজুমদারকে। ছবিতে মনসী সিনহা, সোমা চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়দের পাশাপাশি রয়েছেন সুমিতা ঘোষের মতো নবাগতারাও। বড় পর্দায় নতুন হলেও, ছোট পর্দায় পরিচিত মুখ সুমিতা। ছবিতে তাঁর চরিত্রের নাম লক্ষ্মী মাসি। নারী কেন্দ্রিক এই ছবিতে তাঁর চরিত্র নিয়ে খুবই উৎসাহী ঋতাভরী।

৬ মার্চ নারীদিবসেই মুক্তি পাবে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...