Saturday, March 28, 2026

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তৃণমূল কাউন্সিলর! কিন্তু কেন?

Date:

Share post:

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তৃণমূলের এক মহিলা কাউন্সিলর। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রমা নাথ (৪৮)। তিনি হুগলির শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় তৃণমূল কাউন্সিলর ছিলেন।

সোমবার বেলা বারোটা নাগাদ শ্রীরামপুর ডাউন ২ নম্বর প্লার্টফমে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ২ নম্বর ডাউন প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন রমাদেবী। ডাউন শেওড়াফুলি লোকাল আসতেই ট্রেনের সামনে ঝাঁপ দিলে তাঁর মৃত্যু হয়। জিআরপি দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।

ঠিক কী কারণে তিনি আত্মহত্যার পথ বেঁচে নিলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রমাদেবীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন-এখনও খুনিদের শাস্তি হলো না কেন ? প্রশ্ন নিহত বিধায়কের স্ত্রীর

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...