Saturday, June 13, 2026

২ লক্ষ রঙিন মাটির প্রদীপ দিয়ে রামসীতার প্রতিকৃতি গড়ে বিশ্বরেকর্ড চেতন রাউত-এর

Date:

Share post:

অদ্ভূত অদ্ভূত জিনিস ব্যবহার করে বিরাট বিরাট আকারের প্রতিকৃতি তৈরি করে সংবাদের শিরোনামে এসেছেন শিল্পী চেতন রাউত। তার তৈরি প্রতিকৃতি মানেই নয়া রেকর্ড। এইবার তিনি মুম্বই-এর পোওয়াই এলাকার কানাকিয়া ফিউচার সিটি-তে ৫৪০০ বর্গফুট এলাকা জুড়ে বিশাল একটি রাম-সীতা প্রতিকৃতি তৈরি করে বিশ্বরেকর্ড করলেন।

আদতে মুম্বই-এর স্যার জেজে কলেজ অফ আর্কিটেকচারের প্রাক্তন ছাত্র ইতিমধ্যেই লিমকা বুক অফ রেকর্ডস-এ নাম তুলে ফেলেছেন।

তাঁর তৈরি প্রতিকৃতির মাঝখানে আছেন ভগবান রাম, তার বাঁপাশে সীতা দেবী এবং ডানপাশে লক্ষ্ণণ। আর পায়ের কাছে নতজানু ভক্ত হনুমান। ছবিটি লম্বায় ৯০ ফুট, আর চওড়ায় ৬০ ফুট। পুরো ছবিটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে মোট ২ লক্ষ রঙিন মাটির প্রদীপ। স্বাভাবিকভাবেই ইন্টারনেটে এই রঙিন মাটির প্রদীপ দিয়ে তৈরি প্রতিকৃতির ছবি দারুণ সাড়া ফেলেছে।

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...