Tuesday, March 31, 2026

নামই নিলেন না মোদি-অমিতের, নয়া রাজনীতির ঘোষণা কেজরিওয়ালের

Date:

Share post:

একবারের জন্যও নরেন্দ্র মোদি বা অমিত শাহের নাম নিলেন না। একবারের জন্যেও বললেন না হিংসার রাজনীতির কথা। শুধু ধন্যবাদ জানালেন দিল্লির ২কোটি জনতাকে।

বিকেল সাড়ে তিনটে। প্রকাশ্যে এলেন কেজরিওয়াল। বললেন, আজ মঙ্গলবার। আজ হনুমানজির পুজো হয়। আজ আমার স্ত্রীরও জন্মদিন। আর আজ আপের তৃতীয়বার দিল্লি জয়। ৩৬টি আসনে জয়ের পরেই, স্পষ্ট বহুমতের পরেই পার্টি অফিস থেকে বেরিয়ে এসে দলের তৈরি মঞ্চ থেকে দিল্লিবাসীর কাছে এই বার্তাই দিলেন।

কিন্তু বিগত একমাস ধরে যে মোদি-অমিতের বিজেপি লাগাতর আক্রমণ চালিয়েছে কেজরিওয়ালের বিরুদ্ধে, তাদেরকে কার্যত উপেক্ষার ভঙ্গিতে নাম পর্যন্ত উচ্চারণ না করে বললেন, আজ নতুন রাজনীতির জন্ম হল, আর তা হল কাজের রাজনীতি। যে রাজনীতি সস্তায় পড়াশোনা, বিনা পয়সায় বিদ্যুৎ, জল, রাস্তা, মহল্লায় ক্লিনিক, সস্তা ভাড়ার বাসের কথা বলে। আর এই রাজনীতি দিল্লি, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর এটাই হল আগামী দিনের রাজনীতি।

এমন উপেক্ষা মোদি-অমিত কবে পেয়েছেন? কেজরির জমানত জব্দ করতে গিয়ে তাঁরাই এখন বেজায় জব্দ। মুখে রা-টি নেই। পরে শুকনো অভিনন্দন হয়তো আসবে। কিন্তু দিল্লির মানুষ বলতে শুরু করেছেন, কর্মের ফল ৬৩, ধর্মের ফল৭।

আরও পড়ুন-সব দলের শ্লোগানই কেজরীর মুখে, বিজেপির চক্ষুচড়ক

Related articles

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...