Tuesday, April 7, 2026

কেন ভাঙল জলের ট্যাঙ্ক? প্রশ্ন তুলে ঠিকাদারের বিরুদ্ধে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ঠিকাদারদের কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে গিয়ে বাঁকুড়ায় প্রশাসনিক সভায় সেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, ঠিকাদারের কার্যকলাপের জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি সারেঙ্গায় জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনা প্রসঙ্গ টেনে আনেন। প্রশ্ন তোলেন, ‘‘কেন এমন ঘটনা ঘটছে? ভাঙলে ওদেরই ঠিক করতে হবে।’’ ঘটনায় কন্ট্রাক্টরের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেন মমতা। এরপরই হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, এবার ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। কড়া আইন আনার কথা ভাবা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। সেই আইনে ঠিকাদারদের সম্পত্তি ক্রোক করা হতে পারে। ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা।

আরও পড়ুন-জনস্বাস্থ্য কারিগরি-ভূমি দফতর ঘুঘুর বাসা! ঠিকাদারের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...