Saturday, June 27, 2026

কলকাতার বুকে আপ সমর্থকদের বিজয় মিছিলে উন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

দিল্লিতে ফের ক্ষমতায় ফেরার পর আজ, বুধবার কলকাতার বুকে বিজয় মিছিল করলেন আম আদমি পার্টির কর্মী-সমর্থকেরা। উৎসবে মেতে ওঠেন তাঁরা। মিষ্টি বিতরণ করা হয়। মিছিলের শুরুতেই আবির খেলেন সকলে।

৭০টির মধ্যে ৬২ আসন জিতে তৃতীয় বারের জন্য সরকার গঠন করতে চলেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কলকাতার আপ সমর্থক নাজির হোসেন সরকার বলেন, এই জয় ঐতিহাসিক জয়। কারণ আরবিন্দ কেজরিয়াল একমাত্র ব্যক্তি যিনি তিনবারই ৬০ শতাংশের বেশি ভোট পেয়ে মুখ্যমন্ত্রীর পদে বসছেন। মানুষ তাঁর ওপর ভরসা করে। তিনি সৎ ও মূল্যবোধের রাজনীতি করেন।

ওই আপ কর্মীর কথায়, শুধু দিল্লি নয় কেজরিওয়ালের চিন্তাধারা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। মূল্যবোধের রজনীতি ফিরিয়ে আনতে হবে ভারতবর্ষে।

আরও পড়ুন-কেন ভাঙল জলের ট্যাঙ্ক? প্রশ্ন তুলে ঠিকাদারের বিরুদ্ধে কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর

 

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...