Tuesday, April 7, 2026

‘প্রেম চলছিল, বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন টাটা’ কিন্তু সম্পর্ক ভেঙে গেল কীভাবে?

Date:

Share post:

প্রেম বিয়ের মতো এমন অনেক অজানা কথা জানালেন রতন টাটা। প্রেমে পড়েছিলেন তিনিও। আর পাঁচ জন যেমন ভালোবাসে, তিনিও ভালোবেসে ছিলেন। তিনি একটি সংবাদ মাধ্যমের সামনে জীবনের অনেক অসম্পূর্ণ ভালোবাসার কথা জানিয়েছেন।

৮২ বছরের রতন টাটা জানিয়েছেন, তাঁর মা-বাবার ডিভোর্স এর পর কেমন ছিল তার জীবন! ঠাকুমার সঙ্গে কীভাবে বেড়ে উঠেছিলেন তিনি। কীভাবে ঠাকুমা তাঁকে জীবনের মূল্যবোধ শিখিয়েছিলেন। আর কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর প্রেমের গল্প, কেনই বা সেই সম্পর্ক ভেঙে গেল সবকিছুই জানিয়েছেন তিনি।

রতন টাটা আমেরিকার কর্ণেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন তাঁর ঠাকুমার জন্যই। লস-এঞ্জেলেসে যখন রতন টাটা প্রেমে পড়েন এবং প্রায় তাদের বিয়েও হয়েই যাচ্ছিল কিন্তু তাঁর ঠাকুমার শরীরটা সে সময় ভালো যাচ্ছিল না তাই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তিনি ভেবেছিলেন যে, তাঁর প্রেমিকাও তাঁর সঙ্গে ভারতে চলে আসবেন। “কিন্তু ১৯৬২ সালে ভারত চিন যুদ্ধের সময় তাঁর প্রেমিকার অভিভাবকেরা চাননি যে সে এখানে আসুক যার ফলে সম্পর্ক ভেঙে গিয়েছিল।”

আরও পড়ুন-করোনাভাইরাস আতঙ্ক: ব্যাংকক থেকে কলকাতায় আসা ব্যক্তি ভর্তি আইডি হাসপাতালে

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...